ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

পানি পান ছাড়াই এই নারীর এক বছর পার!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ৮ ফেব্রুয়ারি ২০২০
পানি পান ছাড়াই এই নারীর এক বছর পার!
ছবি: সংগৃহীত

এক বছর ধরে পানি না খেয়ে নতুন রেকর্ড করেছেন ইন্দোনেশিয়ার সোফি প্রতীক নামের এক নারী। শুধু তাই নয় প্রতিদিন প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা উপোষ করেন। তবে যখন তার পানি খাওয়ার প্রয়োজন পড়ে তিনি তখন ফলের রস খান।

স্বাভাবিকভাবে মানুষের শরীরে পানির প্রয়োজনীয়তা রয়েছে। শরীরের স্বাভাবিক কাজকর্ম ঠিকভাবে করার জন্য প্রতিদিন পানি খাওয়া প্রয়োজন। কিন্তু বিগত এক বছর ধরে পানি না খেয়ে তিনি কীভাবে রয়েছেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। যদিও ওই নারীর দাবি, তার শরীরের প্রয়োজনীয় পুষ্টি ফল-সবজি এবং নারকেলের পানি থেকেই পানি পাচ্ছেন তিনি।

তার মতে, সুস্থ থাকার জন্য পানি খাওয়ার কোনো প্রয়োজন নেই। যদিও প্রথমদিকে একটু অসুবিধা হয়েছে। কিন্তু তিনি বলছেন, একবার অভ্যাস হয়ে গেলে আর কোনো অসুবিধা হয় না।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!